1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 2:20 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

ঝিনাইদহ হরিনাকুন্ডে মেয়র প্রাথী পরিবর্তনের দাবীতে মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Monday, December 28, 2020,
  • 261 Time View

খোন্দকার আব্দুল্লাহ বাশার।
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

ঝিনাইদহে হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের ঘোষিত মেয়র প্রার্থীতা পরিবর্তনের দাবীতে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার দোয়েল চত্বরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম পিলু মল্লিক, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আশরাফুল হক জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমীক লীগের আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আনিচুর রহমান লিটন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে নেতৃবৃন্দ আসন্ন হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেনের নাম বাতিল করে প্রকৃত আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।

বক্তব্যে তারা বলেন, ফারুক হোসেন কখনো কোন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের পক্ষে কাজ করেনি, সব সময় বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে, আমরা আশাকরি নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিষয়টি বিবেচনা করবেন।

এসময় নেতৃবৃন্দ আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী বিগত নির্বাচন গুলোতে বিদ্রোহী প্রার্থী ও তাদের সহযোগীদের দলীয় মনোনয়ন না দেওয়ার অঙ্গীকার করেছেন। সে আলোকেই অবিলম্বে নতুন প্রার্থী মনোনয়নের বিষয়টি পূণর্বিবেচনার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট