1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 4:15 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

টঙ্গীতে পেট্রোল বোমা সহ দুই যুবক আটক

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025,
  • 183 Time View

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে পেট্রোল বোমা বহনের অভিযোগে দুই যুবককে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে টঙ্গী ব্রিজ সংলগ্ন রিকশা লাইনে টহল কার্যক্রম পরিচালনার সময় তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি টহল দল নন্দন পার্ক এলাকায় সন্দেহজনকভাবে চলাচলকারী দুই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

 

পুলিশ জানায়, আটকরা হলেন—ঢাকার তুরাগ থানার হরিরামপুরের সুমন মিয়ার ছেলে মবিন ও ফেনী জেলার সোনাগাজী থানার সুনারামপুর গ্রামের দুলালের ছেলে আবদুর রহিম।

 

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নাশকতার উদ্দেশ্যে পেট্রোল বোমা বহন করছিল ও তারা রাজধানীর বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পরিকল্পনায় যুক্ত থাকতে পারে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

 

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশিদ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট