
শুভ সাহা(সংবাদদাতা)
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিশেষ অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সরজমিনে ঘুরে জানাগেছে,
এ অভিযানে এলেঙ্গা ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার জন্য,
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এছাড়াও অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট মালিককে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (৩০ মার্চ) এই অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃসজিবুল ইসলাম শুভ।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে কয়েকজন সেবাগ্রহীতারা জানান, জেলা প্রশাসনের এমন কার্যক্রমের ফলে আমরা সাধারণ মানুষ এতে ব্যাপকভাবে উপকৃত হচ্ছি।
উল্লেখ্য,এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘শুভ’ জানান,
আজ ৩০ মার্চ জেলার বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে সরকারি পরিসেবার প্রতি শ্রদ্ধা ও সন্তোষ প্রকাশ পাচ্ছে।