1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:43 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীর রামপুরে ভোক্তা অধিকারের জরিমানা আদায়

Reporter Name
  • Update Time : Tuesday, August 22, 2023,
  • 470 Time View

নিজস্ব সংবাদদাতা :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার  রামপুর ভাসানী মার্কেটে মঙ্গলবার (২২ আগস্ট)  দুপুরে    এলপিজি গ্যাস সিলিন্ডারের দুই ব্যবসায়ীকে টাঙ্গাইলের জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রশাসনিক ব্যবস্থায় ১৫ হাজার টাকা  জরিমানা করেছেন।

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে একটি টীম উপজেলার রামপুর ভাসানী মার্কেটে  অভিযান পরিচালনা করেন।এ সময় সংরক্ষণ   মূল্য তালিকা প্রদর্শণ না করা, নির্ধারিত দামের  চেয়ে অতিরিক্ত দামে এল. পি.জি. সিলিন্ডার গ্যাস বিক্রি, লাইসেন্স ছাড়া এবং গ্যাসের ক্রয়-বিক্রয় রশিদ না রাখায় রাহাত গ্যাস স্টোরকে ১০ হাজার, মাসুদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকাসহ  প্রশাসনিক ব্যবস্থায় ১৫ হাজার টাকা জরিমানা  করা হয়। তবে অভিযানে সংবাদ পেয়ে অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দ্রুত পালিয়ে যায়। 

 

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে  বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে হ্যান্ড মাইকের সহায্যে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। 

এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা পুলিশ । জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট