1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 8:44 am
Title :
সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা ১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুবলীগ নেতা সহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : Sunday, August 17, 2025,
  • 213 Time View

 

মো আনিসুুর রহমান শেলী, টাঙ্গাইল:
টাঙ্গাইলে রানা আহাম্মেদ নামের এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতা সহ তিন জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

১৬ আগষ্ট দিবাগত রাতে টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানবীর আহেমদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এবং তাদেরকে আদালতে পাঠানো হবে বলে জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল পৌরসভার কাগমারা মেসের মার্কেট এলাকার মোঃ আতাব আলীর ছেলে মোঃ শাহীন (৩২), সন্তোষ এলাকার মোঃ শফিকুল ইসলাম এর ছেলে মোঃ শাকিল আহমেদ (২৭), বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ধরের বাড়ি এলাকার মৃত আবু সাইদ এর ছেলে মোঃ উজ্জ্বল হোসেন (৩৮)।

উল্লেখ্য, গত ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুত উন্নয়ন বোর্ডের ঠিকাদারী পেশায় নিয়োজিত পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে রানা আহাম্মেদ এর স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট