1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 1:59 pm
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

টাঙ্গাইলে তুলার বস্তা থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, August 19, 2025,
  • 205 Time View

মোঃ আনিসুর রহমান
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তায় গাঁজা বহনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যারা আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। তাদের মধ্যে আমিনুল ট্রাকচালক ও বাবু ট্রাকের হেলপার এবং মোজাহিদ মাদক কারবারি।

সোমবার (১৮ আগস্ট) রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারি হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছে। পরে সোমবার রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট