1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:43 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

টাঙ্গাইলে দোকান ফিরে পেতে রাস্তায় ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট

Reporter Name
  • Update Time : Tuesday, May 9, 2023,
  • 435 Time View

 

শুভ সাহা,বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলে দোকান ফিরে পেতে রাস্তায় ব্যবসায়ীরা
টাঙ্গাইলে মার্কেটে দোকান ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমবায় মার্কেটের সাবেক ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৯ মে) দুপুরে মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, মতিউর রহমান, দেলোয়ার হোসেন, বসির আহমেদ প্রমুখ।
ওই সময় মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৮২ সালে ৩৫ হাজার টাকার বিনিময়ে আমরা সমবায় ব্যাংকের কাছ থেকে দোকানের পজিশন ক্রয় করি। দলিলের শর্ত ভঙ্গ করে সন্ত্রাসী কায়দায় কুদরত-ই-এলাহী মার্কেট ভাঙে।কিন্তু মার্কেটের সাবেক সভাপতি কুদরত আমাদের পুরাতন ব্যবসায়ীদের একটি দোকানও দেননি।

তিনি মামলায় হারার পরও মিষ্টি বিতরণ করেন। দোকানের চিন্তায় ১৭ জন ব্যবসায়ী মারা গেছেন। যারা দোকান পাননি তাদের অনেকে ফুটপাতে দোকান করছে, কেউ রিকশা চালায় আবার কেউ ভ্যান চালিয়ে দিনপাত করছেন।

তিনি আরও বলেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে করা মামলার প্রতিটি রায় আমাদের পক্ষে এসেছে। তারপরও আমরা এখন নিরুপায়। কুদরত-ই-এলাহী এই ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। আমরা তার বিচার দাবি করছি।

ওই সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মী বৃন্দগন উপস্থিত ছিলেন।

শুভ সাহা
বিশেষ প্রতিনিধি:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট