1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 8:43 am
Title :
সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা ১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপির সভাপতিসহ ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name
  • Update Time : Thursday, August 14, 2025,
  • 325 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলে ‌’দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা’ মর্মে সদর উপজেলা বিএনপির সভাপতি সহ ৩ নেতাকে কারণ দর্শানোর দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বুধবার(১৩ আগস্ট) রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রেজভী সাক্ষরিত এক পত্রে এ তথ্য

জানা যায়। বৃহস্পতিবার(১৪ আগস্ট) দুপুরে কারণ দর্শানোর নোটিশগুলো স্ব স্ব
ব্যক্তির হাতে পৌঁছায়।
নোটিশপ্রাপ্ত নেতারা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো.
আজগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক দেওয়ান শফিকুল ইসলাম ও
মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য হাসান উদ্দিন লিটন।

নোটিশে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক
কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সুতরাং এ ধরণের অনৈতিক কর্মকাণ্ডের জন্য কেন
আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব আগামি ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনস্থ বিএনপি
কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’

এর আগে, মঙ্গলবার গভীর রাতে টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাবসহ একাধিক ক্লাব
থেকে জুয়া খেলা, মাদকগ্রহণের অভিযোগে ৩৪ জনকে আটক করে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী সহ
বিএনপির ওই তিন নেতা ছিলেন। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৪৯ হাজার ৪১০
টাকা এবং ১৬ বাণ্ডিল তাস, সামান্য পরিমান গাঁজা, বিদেশি মদের দুটি খালি বোতল ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে বুধবার দুপুরে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠায়। এদিন বিকালে আদালতের বিচারক
তাদের জামিন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট