1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:03 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

টাঙ্গাইল এলজিইডি রোলার ভাড়ায় সর্বোচ্চ রাজস্ব আয়

Reporter Name
  • Update Time : Monday, July 17, 2023,
  • 285 Time View

জুয়েল রানা তুহিনঃ

টাঙ্গাইল এলজিইডি ২০২২-২৩ অর্থবছরে রোলার মেশিন ভাড়া দিয়ে দেশের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ রাজস্ব আয় করেছে। গত জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত রোলার মেশিন ভাড়া দিয়ে দুই কোটি ২৬ লাখ ১৯ হাজার ৫৩ টাকা আয় করেছে।

 

 

টাঙ্গাইল এলজিইডির নিয়ন্ত্রণে ২৬১ কোটি ৮ লাখ ৫ হাজার ৯০৬ টাকার উন্নয়ন কাজের বিপরীতে রোলার মেশিন ভাড়ায় ওই পরিমাণ টাকা আয় হয়েছে। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রদত্ত টাঙ্গাইলের আওতায় রোলার মেশিন রয়েছে ২৪টি। এরমধ্যে ৪টি বিকল থাকায় সেগুলোর মেরামত করা হচ্ছে।

 

এছাড়া ঢাকা, নরসিংদী ও মৌলভীবাজার জেলা থেকে অকেজো অবস্থায় পড়ে থাকা ১০টি রোলার মেশিন এনে মেরামতের মাধ্যমে সচল করে ব্যবহার করা হয়েছে। টাঙ্গাইল এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই মাসে ১৭ কোটি ৯১ লাখ ৮০ হাজার ৭৭ টাকার উন্নয়ন কাজের বিপরীতে রোলার মেশিন ভাড়ায় আয় হয়েছে ১২ লাখ ৩৩ হাজার ৮৪১ টাকা।

 

 

 

আগস্ট মাসে নয় কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৭৩২ টাকার উন্নয়নের বিপরীতে রোলার মেশিন ভাড়ায় আয় হয়েছে তিন লাখ ৪১ হাজার ৪০৮ টাকা। সেপ্টেম্বর মাসে নয় কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯৯০ টাকার উন্নয়ন কাজের বিপরীতে রোলার মেশিন ভাড়ায় রাজস্ব আয় হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ১৪৭ টাকা। একইভাবে অক্টোবর মাসে আট কোটি ৮১ লাখ ৫৬ হাজার ৭৪০ টাকার বিপরীতে পাঁচ লাখ ৪২ হাজার ৩৭৬ টাকা। নভেম্বর মাসে ১৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৮৮৮ টাকার বিপরীতে আয় ১২ লাখ ৪৫ হাজার ৩৪৮ টাকা। ডিসেম্বর মাসে ৯ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৩০ টাকার বিপরীতে ১৫ লাখ ৬৫ হাজার ৫৫৭ টাকা।

 

জানুয়ারি মাসে ২০ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার ৩৪৬ টাকার উন্নয়ন কাজের বিপরীতে ১৯ লাখ ৪৪ হাজার ৭৩১ টাকা রোলার মেশিন ভাড়ায় রাজস্ব আয় হয়েছে। ফেব্রুয়ারি মাসে ১৫ কোটি ৯ লাখ ৬১ হাজার ৯৪৪ টাকার বিপরীতে আয় ১৩ লাখ ১৭ হাজার ৬৬৮ টাকা।

 

মার্চ মাসে ৫২ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ৩৪৫ টাকার বিপরীতে আয় হয়েছে ৫১ লাখ ৯৩ হাজার ৮৩৩ টাকা। এপ্রিল মাসে ৪৩ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৫৩৮ টাকার বিপরীতে আয় হয়েছে ৩৪ লাখ ৩৯ হাজার ২৮২ টাকা। মে মাসে ১৪ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৫৪২ টাকার বিপরীতে আয় হয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৬৪০ টাকা এবং জুন মাসে ৪৩ কোটি ৯৬ লাখ ৬১ হাজার ১৩৪ টাকার উন্নয়ন কাজের বিপরীতে রোলার মেশিনের ভাড়া হিসেবে রাজস্ব আয় হয়েছে ৩২ লাখ ৭৫ হাজার ২২২ টাকা।

 

 

এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঘোষ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রদীপ কুমার ঘোষ, এসএম জাহাঙ্গীর এন্টারপ্রইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম, আব্দুছ ছালাম খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুছ ছালামসহ অনেক ঠিকাদারই জানান, টাঙ্গাইল এলজিইডির ফোরম্যান খুবই তৎপর।

 

টাঙ্গাইল এলজিইডির উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. বিপ্লব হোসেন জানান, টাঙ্গাইল এলজিইডি গত জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত রোলার মেশিন ভাড়া দিয়ে দুই কোটি ২৬ লাখ ১৯ হাজার ৫৩ টাকা রাজস্ব আয় করে সারাদেশের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আদায়ের মাধ্যমে অনন্য নজির স্থাপন করেছে। এক্ষেত্রে প্রায় এক কোটি ৮৮ লাখ টাকা আয় করে দেশের জেলাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরিদপুর এলজিইডি।

 

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, রোলার ভাড়ার মাধ্যমে টাঙ্গাইলে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আয় হয়েছে। সঠিক দিকনির্দেশনা মেনে যান্ত্রিক বিভাগে দ্বায়িত্বপ্রাপ্তরা রোলার মেশিনগুলোর সার্বক্ষণিক ব্যবহার নিশ্চিত করায় এ আয় করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট