1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 6:56 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

টাঙ্গাইল জেলায় ৮টি আসনের মাঝে ৫টিতে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন

Reporter Name
  • Update Time : Monday, January 8, 2024,
  • 246 Time View

স্টাফ রিপোর্টার : খান শাকিল
টাঙ্গাইলের ৮টি আসনের মাঝে ৫টিতে আওয়ামী লীগের প্রার্থী ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ১ লাখ ৭৪ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক (ট্রাক) পেয়েছেন চার হাজার ১৭৮ ভোট।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছোট মনির ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু (ঈগল) পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান রানা (ঈগল) ৮২ হাজার ৭৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের নৌকার প্রার্থী কামরুল হাসান খান পেয়েছেন ৬৯ হাজার ৩৫ ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী (ট্রাক) ৭০ হাজার ৯৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নৌকার প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডু পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন (ঈগল) ৭২ হাজার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নৌকার প্রার্থী মামুন অর রশিদ পেয়েছেন ৬৫ হাজার ৮৬৭ ভোট।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল ইসলাম টিটু ১ লাখ ১২ হাজার ৬৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী তারেক শামস (ঈগল) পেয়েছেন ৩১ হাজার ২৯২ ভোট।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ ৮৮ হাজার ৩৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু (ট্রাক) পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে আওয়ামী লীগের অনুপম শাহজাহান জয় ৯৬ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (গামছা) পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট।
স্টাফ রিপোর্টার: খান শাকিল
মোবাইল: 01611-440011
তারিখ:০৮-০১-২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট