মোঃ আনিসুর রহমান শেলী
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন, স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) অধ্যাপক ডা: শাহ্ আলম তালুকদার,ইসলামী আন্দোলন বাংলাদেশ আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খায়রুল ইসলামের কাছে জমা দেন।
কালিহাতী উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন সাংবাদিকদের বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খায়রুল ইসলাম বলেন, সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছেন।