1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:05 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত রেজিস্ট্রারের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : Thursday, December 3, 2020,
  • 215 Time View

কাজী আল তাজরীমিন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ-

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর নবনিযুক্ত রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ। বুধবার (০২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড.এ.কিউ.এম. মাহবুব এর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. গোলাম হায়দার, উপ—রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী, মোঃ মোরাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম হিরা, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নবনিযুক্ত রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ জাতির পিতার সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
পরে তিনি বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট