1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:10 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত।

Reporter Name
  • Update Time : Sunday, October 18, 2020,
  • 191 Time View

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেক কেটে, বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার শেখ রাসেল শিশু নিকেতন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে শেষ হয়। শেখ রাসেলের বিদেহী আত্মার শান্তি কামনা ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেল পৌর শিশু পার্কে কেক কেটে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস, পৌর ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলাম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ টুঙ্গিপাড়া শাখার সভাপতি কামরান শেখ সহ প্রমূখ বক্তব্য রাখেন।

#রকিবুল ইসলাম মোবাঃ 01642378350 তাং-১৮,১০,২০২০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট