1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 3:13 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা 

Reporter Name
  • Update Time : Monday, January 1, 2024,
  • 298 Time View

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলার নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১লা জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, ভোট দেওয়ার অধিকার এটি একটি মানবাধিকার অধিকার। এদেশে ভোট দেওয়া, দেশ পরিচালনা করা, নিজের প্রতিনিধি নির্বাচন করা প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে। সকলেই নিরাপত্তার সাথে নিজ ভোট দিতে পারবে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আমরা সচেষ্ট। নির্বাচনের সহিংসতার ঘটনায় ইতিপূর্বে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আসন্ন নির্বাচনে যেন কেউ সহিংসতার শিকার না হয় এ বিষয়ে প্রশাসন থেকে শুরু করে আমরা সকলেই সচেতন থাকবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলার ৩ টি আসনের প্রার্থী সহ প্রার্থীদের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট