1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 11:11 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

ঠাকুরগাঁওয়ে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হচ্ছে সওদাগর বর্মনের বাড়ি

Reporter Name
  • Update Time : Tuesday, December 19, 2023,
  • 238 Time View

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশবান্ধব বাড়ি তৈরি করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের সওদাগর বর্মন (৬০)। ফেলে দেওয়া কোমল পানীয়ের প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করছেন এই গ্রাম্য ব্যবসায়ী। সওদাগর বর্মন সদর উপজেলার ২১নং ঢোলার হাট ইউনিয়নের খড়ি গ্রামের বাসিন্দা।

 

পরিবেশ দূষণকারী প্লাস্টিকের বোতলে বালু ভর্তি করে সিমেন্ট দিয়ে পরিবেশবান্ধব এই বাড়ি তৈরি করছেন তিনি। তার বাড়িটি এখন ‘বোতল বাড়ি’ নামে পরিচিতি। আশপাশের অনেক মানুষ প্রায় প্রতিদিনই বাড়িটি দেখতে আসেন এখানে।

 

সওদাগর বর্মন জানান, তার মুদি খানার দোকান ছিল। সেখান থেকেই এক বছরে প্লাস্টিকের বোতলগুলো তিনি জড়ো করেছেন। তিনি দেখেন যে অনেক মানুষ প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিয়ে চলে যায়। তখন থেকেই তিনি বোতলগুলো জড়ো করে বাড়ি বানানোর কথা চিন্তা করেন। এর মধ্যে তিনি ইউটিউব দেখে কিভাবে বোতল দিয়ে বাড়ি তৈরি করা যায় সেটি শিখে ফেলেন। এরপর সওদাগর তার বাড়ির কাজ শুরু করেন।

 

তিনি বলেন, আমি ১০ দিন আগে বাড়ির কাজ শুরু করেছি। বাড়ির কাজ শেষ করতে আরও কিছুদিন সময় লাগবে। আপাতত আমি একটি রুম তৈরি করছি পরবর্তী সময়ে বাড়ির আরেকটি রুম তৈরি করব। এটি তৈরি করার পর দেখব যে কেমন লাগছে। এখন পর্যন্ত আমার কাছে যে বোতলগুলো ছিল সেগুলো দিয়ে আমি এই পর্যন্ত উঠিয়েছি। তবে বোতল এখন শেষ। আমি শুনেছি যে ভাঙারি দোকান থেকে ৩০ থেকে ৩৫ টাকা দিয়ে ১ কেজি বোতল কেনা যায়। এক কেজিতে ৫০টা বোতল হয়। সেই দিক থেকে ইটের তুলনায় বোতলের যে খরচ সেটা অনেক কম পড়বে।

 

সওদাগরের স্ত্রী কুমিলা রানী বলেন, আমার স্বামী এই বাড়িতে করতেছে দেখে আমি অবাক হয়েছি। আমি অনেকবার বলেছি যে এই বাড়িটি তুমি কিভাবে করবে। তিনি বলেন যে, এই বাড়িটা আমি অনেক সুন্দর করে করতে পারব। এখন দেখতেছি বাড়িটি অনেক সুন্দর হচ্ছে। এতে আমাদের খরচ অনেক কম হচ্ছে এবং বাড়িটা বেশ পরিবেশবান্ধব হবে বলে মনে হচ্ছে।

 

সওদাগর ভ্রমণের বাড়ি দেখতে আসা নিমাই বলেন,তার বাড়িতে দেখতে আমি আকচা ইউনিয়ন থেকে এসেছি। তার বাড়িটি অনেক সুন্দর হয়েছে। যদিও কাজ শেষ হয়নি, তবে এখন থেকে মনে হচ্ছে যে এটার খরচ অনেক কম এবং সুবিধা অনেক বেশি। বোতল বাড়িটি পরিবেশবান্ধব একটি বাড়ি।

 

ঢোলার হাট ইউনিয়নের খড়িবাড়ি গ্রামের ইউপি সদস্য ওহাব মিয়া বলেন, সওদাগর বর্মন প্লাস্টিকের বোতল দিয়ে একটি বাড়ি তৈরি করতেছে বলে শুনতে পেয়েছি। বাড়িটি নাকি সে অনেক যত্ন করে তৈরি করছে। পরিবেশবান্ধব ও ব্যতিক্রমধর্মী হওয়ায় অনেক মানুষ সেখানে দেখতে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট