1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:30 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে প্রতীক পলেন ১৩ প্রার্থী

Reporter Name
  • Update Time : Monday, December 18, 2023,
  • 355 Time View

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রতীক বরাদ্দ করেন।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ৩টি নির্বাচনী এলাকার চূড়ান্তভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

 

তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে ০৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে ০৫ জন ও ঠাকুরগাঁও-৩ আসনে ০৪ জন, তিনিটি আসনে মোট ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

 

ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন পেয়েছেন ‘নৌকা’ প্রতীক, জাতীয় পার্টির রেজাউর রাজী স্বপন চৌধুরী ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস্ পার্টি রাজিউল ইসলাম ‘আম’ ও ইসলামী ঐক্যজোট এর রফিকুল ইসলাম পেয়েছেন ‘মিনার’ প্রতীক।

 

ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম সুজন ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল ‘ট্রাক’, আব্দুল কাদের ‘সোফা’ , জাতীয় পার্টির নুরুন নাহার বেগম ‘লাঙ্গল’ ও বাংলাদেশ কংগ্রেস এর রিম্পা আকতার পেয়েছেন ‘ডাব’ প্রতীক।

 

এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ পেয়েছেন ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী আশা মনি ‘ঈগল’, ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র রায় ‘হাতুড়ী’ ও বিকল্পধারা বাংলাদেশ এর এস এম খলিলুর রহমান সরকার ‘কুলা’ প্রতীক পেয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন প্রার্থী। ঠাকুরগাঁও-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৬০৪, ঠাকুরগাঁও-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯৬৫ ও ঠাকুরগাঁও-৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। জেলার তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪২ হাজার ৯২৩ জন। মোট ৪১৭ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট