1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:10 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ডামুড্যায় কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, April 12, 2023,
  • 229 Time View

 

 

শফিকুল ইসলাম সোহেল

স্টাফ করেসপন্ডেন্ট

 

শরীয়তপুরের ডামুড্যায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজিত ২০২২-২৩ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ/ প্রজেক্ট (এনএটিপি-২)-এর আওতায় ১৫০ জন কৃষাণ কৃষাণীদের নিয়ে সিআইজি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ এপ্রিল) বেলা ১১টায় ডামুড্যা উপজেলা কৃষি অফিসার মোঃ সেকেন্দার শেখ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতালেব হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ কৃষাণ কৃষাণী প্রমুখ।

 

এসময় সিআইজির সকল কৃষান কৃষাণিরা সভায় উপস্থিত লোকজনের সামনে তাদের প্রশিক্ষণ এবং সিআইজি ফেজ ২ প্রজেক্টের আওতায় ধান, ভূট্টা, সরিষা, আম, লিচু, কলা, মসলা ফসল ও আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে বিগত ২০২২-২৩ এর সকল উৎপাদন ও তাদের সফলতা অর্জনের কথা তুলে ধরেন এবং সদস্যরা তাদের যাবতীয় সমস্যার কথা লিখিত ভাবে উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসারের কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট