1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ডামুড্যায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

 

শফিকুল ইসলাম সোহেল

ডামুড্যা প্রতিনিধি

 

 

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার ( ৫ এপ্রিল ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

ডামুড্যা উপজেলা কৃষি অফিসার মোঃ সেকেন্দার শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ।

 

 

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব সরকার এবং শুরু থেকেই কৃষকদের ভর্তুকি দিয়ে যাচ্ছেন। বর্তমানে কৃষকের কষ্ট লাঘব ও লাভবান করতে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের রফতানি বৃদ্ধি ও বিশাল ভর্তুকিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করছে। সেই সঙ্গে কৃষকদের এসব প্রণোদনা দিয়ে যাচ্ছে।

 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রেজাউল করিম, ডামুড্যা উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, কৃষি সম্প্রসারণ অফিসার মোতালেব হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার, প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

 

কৃষি অফিসার মো: সেকেন্দার শেখ জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ৬শ’ জন ক্ষুদ্র ও প্রান্তির কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা খুবই উপকৃত হবেন।

 

ডামুড্যা উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা দেয়া হয়। প্রতি কৃষককে ১ বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট