1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 10:06 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

ডামুড্যায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

Reporter Name
  • Update Time : Sunday, March 26, 2023,
  • 214 Time View

 

শফিকুল ইসলাম সোহেল

স্টাফ করেসপন্ডেন্ট

 

 

শরীয়তপুরের ডামুড্যায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

 

পরে ডামুড্যা উপজেলায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও আওয়ামীলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মাঝি, উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ।

 

এছাড়াও উপজেলা পরিষদের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সময় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার,ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন,আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারি, প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, ডামুড্যা প্রেসক্লাবে সভাপতি শফিকুল ইসলাম সোহেল সহপ্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট