1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 1:07 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

ডাসারে প্রয়াত সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন’র আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, November 2, 2023,
  • 261 Time View

 

মাসুদ হোসেন খান: মাদারীপুরের ডাসারে সদ্য প্রয়াত সাবেক যোগাযোগ মন্ত্রীও দেশের বিখ্যাত ব্যাবসায়ী, সৈয়দ আবুল হোসেন’র আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১ নভেম্বর ২০২৩) বাদ মাগরিব উপজেলার দক্ষিণ ডাসার এলাকা বাসীর উদ্যোগে এবং মন্ত্রী মহোদয়ের ভগ্নিপতি (সাবেক সেকশন অফিসার ঢাকা শিক্ষা বোর্ড) মরহুম সৈয়দ আব্দুল হান্নান এর পরিবারের পক্ষ হতে সৈয়দ সামসুজ্জামান পারভেজ এই শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিলটি আয়োজন করে।

উক্ত শোক সভায় মরহুম সৈয়দ আব্দুল হান্নান এর চার সন্তান, নাতি নাতনি সহ নিকট আত্নীয় স্বজন এবং কালকিনি ও ডাসার উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ডাসার তথা মাদারীপুর- ৩ বিভিন্ন প্রান্ত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে শোক প্রকাশ সহ বাংলাদেশের বিদ্যাসাগর খ্যাত প্রিয় সৈয়দ আবুল হোসেন শ্রদ্ধার সাথে স্মরণ করে অনেকেই কান্নায় ভেঙে পরেন।

মরহুমের বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন সৈয়দ আবুল হোসেনের ভাগ্নে, ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা সৈয়দ সামসুজ্জামান পারভেজ।

মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন – দক্ষিণ ডাসার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আহম্মদ আলী।
মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ গত ২৫ অক্টোবর বুধবার রাতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা সৈয়দ আবুল হোসেন মৃত্যু বরণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট