1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 11:15 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ডাসারে শীতার্ত ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, January 22, 2023,
  • 255 Time View

 

মাদারীপুর ডাসার উপজেলায় সি এল টি (বিডি) প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে শীতার্ত ও দুস্থ ১০৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আজ রবিবার সকালে ডাসার বাজার মসজিদ সংলগ্ন বালুর মাঠে এ কম্বল বিতরন করেন।

জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার সাবেক আ.লীগ নেতা মরহুম সৈয়দ জাহাঙ্গীর হোসেনের ছেলে সি এল টি(বিডি) প্রাইভেট লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপি, এ শীতে অসহায় ও দুস্থ মানুষের কথা চিন্তা করে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

ডাসার উপজেলার পাচটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে ৬০টি,ইউনিয়ন পরিষদের প্রতিনিধির মাধ্যমে ৩২৫টি,আ.লীগ নেতাদের মাধ্যমে ১৭৫টি এবং আজ সকালে ডাসার বাজার মসজিদ সংলগ্ন বালুর মাঠে আরও ১০৫০টি কম্বল বিতরণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ।

সঞ্চালনায় ছিলেন, সৈয়দ কামরুল হাসান পপি’র ভাতিজা মোঃ জাকির হোসেন ও ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ অনিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ জাকির হোসেন শিবলু, মোঃ মিজানুর রহমান তোতা মৃধা,উপজেলা আ.লীগের সদস্যও সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর সুজন, মাদারীপুর জেলা কৃষক লীগের সদস্য খলিলুর রহমান, ডাসার ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইমদাদুল হক কাজল, ডাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মনির চৌধুরী, কাজী নাফিজ,জিহান ঘরামী,সুজন খান , ডাসার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ দুলাল হোসেন, ডাসার উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রাবণ খান সজিব, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আজাদ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, সবাই যদি অসহায় ও দুস্থ মানুষের কথা চিন্তা করে এরকম সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের দেশে আর অসহায় মানুষদের শীতে কষ্ট করতে হবে না।

আপনাদের কথা চিন্তা করে,আপনার এলাকার কৃতিসন্তান মরহুম সৈয়দ জাহাঙ্গীর হোসেনের ছেলে সৈয়দ কামরুল হাসান পপি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আজ ১০৫০টি কম্বল বিতরণ করেন,এটা একটা মহতি উদ্যোগ, এ জন্য জেলা পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট