1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:05 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ডিইউজের নির্বাহী সদস্য সাংবাদিক রাজু’র উপর সন্ত্রাসী হামলা 

Reporter Name
  • Update Time : Wednesday, July 26, 2023,
  • 564 Time View

 

শাহারুখ আহমেদ, স্টাফ রিপোর্টার:

ডিইউজের নির্বাহী সদস্য ও দৈনিক আমাদের কন্ঠের ক্রাইম রিপোর্টার রাজু আহমেদ এর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাত ৯ টায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে রাজুর নিজ এলাকা এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

জানা যায়, এলাকা চুরি-ছিনতাইয়ের প্রতিবাদ করায় ও রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিস্কারের দাবি জানানোর কারনে তার ওপর এ হামলা চালানো হয়েছে।  আহত রাজু আহমেদ জানান, সে সোনারগাঁওয়ে তার নিজ গ্রামে চুরি-ছিনতাইয়ের প্রতিবাদ ও রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিস্কারের দাবি জানালে এলাকার কতিপয় লোকজনের সাথে দন্দ্ব হয়।

এ নিয়ে বিভিন্ন সময়ে কথাকাটাকাটি হয়। সোমবার রাত ৯ টার দিকে বাড়ি যাওয়ার পথে দুধঘাটা এলাকায় এলে  অভিযুক্ত আলী ভুইয়া, শামসুল ভুইয়াসহ ১৫/২০ জন মিলে তাকে রিকশা থেকে টেনে হিচড়ে আজিজ ভুইঁয়ার ফার্মেসির ভেতর নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে মারধর করলে তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  সেখানে রাজু চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত আলী ভুইয়া ও শামসুল ভুঁইয়াকে কয়েকবার ফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায় নি। রাজু আহমেদ এর ওপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান  ডিইউজের নেতৃবৃন্দ ও সোনারগাঁওয়ে সাংবাদিকরা। তারা এ হামলার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সোনারগাঁও থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান,  সাংবাদিক রাজুর ওপর হামলা ঘটনাটা শুনেছি। এখনো এ বিষয়ে কোন অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট