1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:26 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

ডিসি শরীয়তপুর পারভেজ হাসান এর নির্দেশে গোসাইরহাটে ২ কিলোমিটার সরকারি খাল উদ্ধার।

Reporter Name
  • Update Time : Wednesday, March 22, 2023,
  • 247 Time View

 

 

শফিকুল ইসলাম সোহেল

স্টাফ রিপোর্টার

 

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় প্রায় ৪০০-৫০০ পরিবারকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে ২ কিলোমিটার সরকারি খাল উদ্ধার করলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

 

অনেক বছর ধরে গোসাইরহাট উপজেলার পৌরসভার দাশেরজঙ্গল এলাকার খাল বিভিন্ন অবৈধ স্থাপনা দ্বারা বেদখল হয়ে গিয়েছিলো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নোটিশ পাঠানোর প্রায় ১০ মাস অতিবাহিত হলেও কোন স্থাপনা সরানো হয়নি।

 

তাই শরীয়তপুর জেলা প্রশাসকের নির্দেশে সোমবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ও মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।

 

উচ্ছেদ অভিযান চলাকালে সহযোগিতা করেন, শরীয়তপুর জেলা পুলিশের রিজার্ব ফোর্স ও গোসাইরহাট থানার পুলিশ সদস্য, আনসার সদস্যসহ পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনগণ জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানিয়েছে। দুইদিন ধরে চলা এই অভিযানে খালের উপর তৈরি আবাসিক ভবন, দোকানপাট, প্রতিবন্ধক রাস্তাসহ প্রায় ৫০ টি স্থাপনা অপসারণ করা হয়েছে।

 

সরকারি এই খালটি উদ্ধার করায় এলাকার জনসাধারণ খুবই খুশি তারা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, সরকারি খালে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে এলাকার পানি নিষ্কাশন বন্ধ হওয়াসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তাই শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান স্যারের নির্দেশে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির জানিয়েছে,গোসাইরহাটে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

এ বিষয়ে ডিসি শরীয়তপুর জানান, খাল থেকে অবৈধ স্থাপনা অপসারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। শরীয়তপুরে এই অভিযান চলমান থাকবে যাতে বর্ষাকালে জলবদ্ধতার হ্রাস পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট