1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:13 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

ডুমুরিয়ায় বেতন বৈষম্য’র দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী ও বিক্ষোভ কর্মসূচী পালন।

Reporter Name
  • Update Time : Tuesday, December 1, 2020,
  • 199 Time View

এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>
বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতী পালন করলেও গত ৩ দিনেও কোন সুরাহা হয়নি বলে জানা গেছে। কর্ম বিরতী পালন করার ফলে উপজেলার ১৪টি ইউনিয়নের ৩’শ ৩৬টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় স্বাস্থ্য সেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিমায়িত বক্স থেকে টিকা বহনকারীরা কেন্দ্রে কেন্দ্রে বহন করেও পুণরায় আবার ফেরত আনতে হচ্ছে। উপজেলায় শূণ্য থেকে ১ বছর বয়সী ৪ হাজার ৬শ ৩৬ জন শিশু এবং ৫ হাজার ৮শ ৮৯ জন গর্ভবতী মা এ টিকা কার্যক্রমের আওতায় রয়েছেন বলে স্বাস্থ্য কর্মীরা জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, আন্দোলনকারী স্বাস্থ্য সহকারীদের কাজে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। উপজেলায় ১৩ জন স্বাস্থ্য সহকারী ১২ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ১১ জন স্বাস্থ্য পরিদর্শক রয়েছেন। এদিকে আগামী ৫ ডিসেম্বর থেকে হাম ও রুবেলার টিকা কার্যক্রম শুরু করা হবে বলে ইতোমধ্যে স্বাস্থ্য সহকারীদের প্রশিক্ষণ শেষ হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ রবিউল আলম খোকন মুঠোফোনে জানান, আমাদের বিশ্বাস আমাদের ন্যায্য দাবী অবশ্যই সরকার মেনে নেবেন। আমরা মানুষের সেবা দিয়ে থাকি। তবে এই মুহুর্তে আগামী ৫ ডিসেম্বরে টিকা কার্যক্রম সম্পর্কে কিছু বলা সম্ভব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট