1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 9:44 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

ডোমারে ওভারব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : Sunday, June 4, 2023,
  • 453 Time View

 

 

 

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

 

 

নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে ওভারব্রিজের নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন এবং ওভারব্রিজের সিড়ি প্লাটফর্মের বাইরে দিয়ে শিক্ষার্থীদের রেললাইন পারাপার করার সুযোগ করে দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগন।

 

সোমবার (৪ঠা জুন) বেলা ১২টায় ডোমার রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে জড়ো হন স্টেশনের পূর্বদিকে অবস্থিত ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডোমার বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীরা। এখানে দ্রুততম সময়ের মাঝে ওভারব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন ও ব্রিজের সিড়ি বাইরে দেওয়ার দাবি জানানো হয়।

 

দুপুরের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা উদ্বোধন হওয়া নতুন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি ডোমার স্টেশনে নামলে শিক্ষার্থী, শিক্ষক সহ স্থানীয় জনতা তাদের দাবীগুলো জানান। এতে দাবী পূরণে প্রধান প্রকৌশলীর সাথে কথা বলে দাবী পূরণের আশ্বাস দেন মন্ত্রী।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন—আওয়ামী লীগ নেতা মোঃ আবুল কাসেম, সমাজকর্মী মোঃ আইয়ুব ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনজুর কবির রাসেল, ছাত্রনেতা আজমির রহমান রিশাদ প্রমূখ সহ ডোমার বালিকা বিদ্যা নিকেতন ও ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

উল্লেখ্য, ডোমার রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্লাটফর্ম উঁচুকরণ করায় স্টেশনের পশ্চিম এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয় আসা/যাওয়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘদিন ধরে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করার দাবীর প্রেক্ষিতে ওভারব্রিজ নির্মাণের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট