1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:28 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ডোমারে জাতীয় যুব দিবস উপলক্ষে যুবর‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : Tuesday, November 1, 2022,
  • 446 Time View

মোঃ সাহিদুল ইসলাম ,নীলফামারী প্রতিনিধি।

   “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় যথাযথ মর্যাদায় নীলফামারীর ডোমারেও জাতীয় যুব দিবস ২০২২ ইং উপলক্ষে যুবর‍্যালী আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবক এবং যুবমহিলাদের মাঝে সনদ ও ঋন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১ নভেম্বর সকালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ভাবে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উদ্দোক্তা ও সফল নারী সংগঠক আসমা সিদ্দিকা বেবি প্রমুখ।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম।

 

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এসএম হাবিব মর্তুজার সঞ্চালনায় আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ৩০ জন যুবক ও যুবমহিলার মাঝে সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষিত ৪ জন যুবকের মাঝে ৫০ হাজার টাকার যুবঋনের চেক বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট