1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 4:37 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে   চাঁদাবাজির সময় গ্রেফতার- ৩

Reporter Name
  • Update Time : Tuesday, February 13, 2024,
  • 262 Time View

 

মাহাবুব মন্ডল, সাভার।

 

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে যানবাহনে চাঁদাবাজির সময় তিন চাঁদাবাজ -কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের আর এস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় আরো কয়েকজন সহযোগী চাঁদাবাজ দৌড়ে পালিয়ে যায়। এসব চাঁদাবাজ সাভারের বিভিন্ন সড়ক-মহাসড়কে ব্যারিকেড দিয়ে চলমান যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছিল।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এস‌আই) রুবেল হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার জিরানী এলাকার আমিনুর হক সরোয়ারের ছেলে শামীম সুলতান (২১), সাভার পৌরসভার জামসিং এলাকার আমিনুর ইসলাম সেলিমের ছেলে মোজাহিদুল ইসলাম অলি (২০) ও শাহীবাগ এলাকার মৃত হাসান মাসুদের ছেলে জাহিদুল ইসলাম জিসান (২০)। তারা সবাই চাঁদাবাজ চক্রের মূলহোতা সম্প্রতি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সোহেল রানার বেতনভুক্ত কর্মচারী।

সূত্রে জানা গেছে, সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি সোহেল রানার নির্দেশে দীর্ঘদিন যাবত এসব চাঁদাবাজ গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে উত্তরবঙ্গ থেকে আসা রাজধানী মূখী মুরগীবাহী ট্রাক, চাল-ডাল-পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করে আসছিল। পুলিশের অভিযানকালে কয়েকটি লাঠি, চাঁদা তোলার রশিদ, ভাউচার, টোকেন ও চাঁদার নগদ টাকা জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, এসব সংঘবদ্ধ চাঁদাবাজ লাঠি সোটা নিয়ে মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, মাছবাহী ট্রাক, মুরগীবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে চালকদের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল। চাঁদা না পেলে তারা গাড়ি ভাঙচুর করতো। চালকদের আটকে রেখে মারধরও করতো বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ভোর রাতে অভিযান চালিয়ে তিন চাঁদাবাজ-কে হাতেনাতে গ্রেফতার করেছেন পুলিশ। এর পেছনে যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট