1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 2:27 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

ঢাবির সাবেক এক শিক্ষার্থীর পর দুইদিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

Reporter Name
  • Update Time : Monday, December 28, 2020,
  • 222 Time View

ডেস্ক নিউজ সাবেক এক শিক্ষার্থীর পর দুইদিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম তৌহিদুল ইসলাম সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ছাত্র।
রোববার কেরানীগঞ্জের নিজ বাসায় সিয়াম আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়ামুল নাসের।
তিনি বলেন, ছেলেটা অনেক মেধাবী। কী কারণে আত্মহত্যা করেছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। সহপাঠী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। আমরা সবাই শোকাহত।
নিহত সিয়াম কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের হিজলা গ্রামের রফিকুল ইসলামের একমাত্র ছেলে। তিনি করোনাভাইরাস মহামারির সময় বাড়িতেই ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী রুমানা ইয়াসমিন আত্মহত্যা করেন গ্রামের বাড়ি বগুড়ায়। ৩৭তম বিসিএস ক্যাডার ছিলেন ঢাবির ওই সাবেক ছাত্রী।এর আগে গত ১৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমাম হোসেন আত্মহত্যা করেন৷ বরিশালের উজিরপুর উপজেলার গ্রামের বাড়িতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ইমাম হোসেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট