1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 8:37 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

তফসিলকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ায় জেলা আ’লীগের আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : Thursday, November 16, 2023,
  • 254 Time View

 

চয়ন আহমেদ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।

বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনী তফসিল ঘোষণা শেষ হওয়ার পরপরই সন্ধা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ।

এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, সিনিয়র সদস্য হাবিবুল হক পুলক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা সবুজ, সাধারণ সম্পাদক অ্যাড. সামস তানিম মুক্তি, জেলা যুব মহিলা লীগের সভাপতি এম সম্পা মাহমুদ সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এই আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্লোগান দিয়ে তফসিলকে স্বাগত জানান নেতাকর্মীরা।

এসময় আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, তফসিল ঘোষণা হয়ে গেছে। এবার ভোট দেওয়ার অপেক্ষায় থাকবে জনগন। এবারের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় জামাত-বিএনপি সহ তার সহযোগী সংগঠন কোন ধরনের নাশকতা সৃষ্টি করার চেষ্টা করলে রাজপথে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, আমরা শান্তির রাজনীতি করি। দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির বিকল্প নেই। আগামী দিনে উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান করেন তিনি। আমরা কুষ্টিয়ায় কোন বিশৃঙ্খলা চাই না। বিগত সময়ে জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার গঠিত হয়েছে। এবারেও জনগন শতস্ফুর্তভাবে ভোট দিবে। জনগনের ভোটে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠিত হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট