1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:00 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

তানোরে ইউএনও নিরাপত্তায় বাসভবনে সশস্ত্র আনছার মোতায়েন

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2020,
  • 420 Time View

রাজশাহী জেলাপ্রতিনিধি:

সরকারি সিদ্ধান্তে দেশের অন্যান্য স্থানের ন্যায় তানোরে দাযিত্বরত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর নিরাপত্তায় ১০ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

তানোরের ইউএনও’র সার্বক্ষণিক নিরাপত্তায় শুক্রবার থেকেই জেলা কার্যালয় থেকে এসে দাযিত্ব পালন শুরু করেছেন তাঁরা।

শুক্রবার বিকেলে এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিতও করেছেন তানোর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দুর্বৃত্তের হামলায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম গুরুতর আহত হওয়ার পর সরকার সারা দেশের সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ পরিচালক ফজলে হোসেন রাব্বী বিভাগের আটটি জেলার কমান্ড্যান্টকে একটি নির্দেশনা পাঠান।

এতে প্রত্যেক ইউএনওর জন্য ১০ জন করে নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।

ওই নির্দেশের পর রাজশাহী বিভাগের ৬৬টি উপজেলার ইউএনওদের নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর একজন পিসি, একজন এপিসি ও আটজন সদস্যসহ মোট দশ জন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট