1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 5:02 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

তানোরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!

Reporter Name
  • Update Time : Friday, December 2, 2022,
  • 318 Time View

 

জাকির হোসেন-টুটুল, তানোর রাজশাহী প্রতিনিধিঃ

 

কৃষক বাঁচাও-দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী জেলার তানোর উপজেলা বাংলাদেশ কৃষকলীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

জানা গেছে আজ ২- ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৩-০০ মিনিটে তানোর উপজেলা সদর গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে উপজেলা কৃষক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলন দলিয়ো ও জাতীয় পতাকা উত্তলন করে শুভ উদ্বোধন করেন, রাজশাহী জেলা কৃষক লীগের আহবায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম।

 

এসময় তানোর উপজেলা কৃষক লীগের সভাপতি জাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানোর পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আরব আলীর সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫২’ তানোর-গোদাগাড়ী-১’ জাতীয় সংসদ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক, আবুল কালম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।

 

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিমল সরকার, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি রবিউল আলম বাবু।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাসার সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ।

 

কৃষকলীগ তানোর উপজেলা শাখার সম্মেলনে নেতা-কর্মীদের উপস্থিতি ছিল দৃষ্টি নন্দিত নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্মেলনে অংশগ্রহণ করেন।

 

সম্মেলনের দ্বিতীয় আর্ধে রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ শিক্ষক শ্রী রাম কমল সাহাকে সভাপতি ও তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিককে সাধারণ সম্পাদক ঘোষনা করে (৩) তিন বছর মেয়াদী তানোর উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট