1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:19 am
Title :
সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

তানোরে নিরহ কৃষকের জমিতে রোপনকৃত ধানখেত নষ্ট করে জোরপূর্বক জবরদখল!

Reporter Name
  • Update Time : Tuesday, July 22, 2025,
  • 243 Time View

 

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন- টুটুল।

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামে এক কৃষকের জমি জবরদখলের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী অসহায় কৃষক রেজাউল শাহ্ বাদি হয়ে একই গ্রামের খাইরুল ইসলাম সহ (১১) এগার জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো (১৫) পনেরো জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ্য, রেজাউল শাহ্ তার মায়ের রেকর্ড মূলে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে ভোগদখল করে আসছেন। কিন্ত্ত গত ১৯- জুলাই (শুক্রবার) সকাল আনুমানিক ১০-০০ মিনিটে খাইরুল ইসলাম উপস্থিত থেকে তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনীদের নির্দেশ দিয়ে রেজাউলের রোপনকৃত ধানখেত দহণ/ নষ্ট করে জোরপূর্বক ধান রোপণ করেছে।

এসময় রেজাউল বাধা দিতে গেলে খাইরুল ইসলাম ও তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী তাকে ধাওয়া/ তাড়িয়ে বাড়ির সামনে গিয়ে তাকে হত্যার উদ্দ্যেশে বাঁশের লাঠি ও দেশিয় অস্ত্র হাঁসুয়া, লোহার রড দ্বারা এলোপাথারী মারধর করে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এঘটনায় গ্রামে বিবাদমান দুপক্ষের মাঝে চরম খোভ ও উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাইরুল ও আজিজের নেতৃত্বে বহিরাগত ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে জোরপূর্বক জমি দখল ও রোপণকৃত জমি দহণ করে চারা নষ্ট করে নতুন করে চারা রোপণ করেছে। এসময় বাধা দিতে গেলে তারা রেজাউলের পরিবারের সদস্যদের ওপরেও হামলা করেছে।

এবিষয়ে জানতে চাইলে তানোর থানার (এসআই) উপ-পরিদর্শক মহাসিন আলী বলেন; অভিযোগের প্রেক্ষিতে ঘটনা স্থান পরিদর্শন করা হয়েছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় ডাকা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে খাইরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে, রেজাউল শাহ্ বলেন; তার মায়ের রেকর্ড মূলে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে তারা চাষাবাদ করে ভোগদখল করে আসছেন। কিন্ত্ত গত ১৯-জুলাই (শুক্রবার) সকালে খাইরুল ইসলামের হুকুমে আসামিরা জোরপূর্বক জমি দখল ও তাদের মারপিট করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট