1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

তানোরে প্রধানমন্ত্রি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ!

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

 

তানোর (রাজশাহী) প্রতিনিধি: জাকির হোসেন- টুটুল।

 

প্রধানমন্ত্রী ও আ’মী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির জনসভায় প্রকাশ্য হত্যার হুমকি দেয়, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক, আবু সাইদ চাঁদ।

 

আজ ২২-মে (সোমবার) রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, প্রধানমন্ত্রী ও আ’মী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা করার হুমকির প্রতিবাদে, রাজশাহী-৫২’ তানোর গোদাগাড়ী-১’ এর জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির নির্দেশনায়, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার নেতৃত্বে, এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রর্দশিত হয়েছে।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদ সদস্য ও তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক, প্রভাষক, আবুল কালাম আজাদ সরকার প্রদীপ সরকার, তানোর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবুবাক্কার।

 

এছাড়াও, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোরে নবাগত, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল বাশার সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও তানোর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্র লীগসহ সকল সহযোগিতা সংগঠনের শতাধিক নেতাকর্মী মিছিলে উপস্থিত থেকে, শ্লোগানে, শ্লোগানে বিক্ষোভ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট