1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:43 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

তানোরে বাঁশ লুটের মামলায় আটক ১

Reporter Name
  • Update Time : Thursday, March 21, 2024,
  • 235 Time View

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের বাঁশ ঝাড়ের বাঁশ লুটের মামলায় পুলিশ এক জনকে আটক করেছে। আটককৃতের আল-আমিন (২২) সে তানোর পৌরসভার মোল্লাপাড়া মহল্লার জামাল উদ্দিনের পুত্র। গত শনিবার থানা মোড় থেকে আল-আমিনকে পুলিশ আটক করে ও পরদিন রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারী শনিবার তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাইনপাড়া মহল্লায় এমাজ উদ্দিন মন্ডলের জায়গার বাঁশঝাড় থেকে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় প্রায় ৪০টি কেটে নেয়। একই মহল্লার জামাল উদ্দিন ও তার লোকজন। এ ঘটনায় ৪ ফেব্রুয়ারী রোববার ভুক্তভোগী এমদাদুল হক বাদী হয়ে জামালসহ ৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন জামাল, কামাল ও রফিকুলের নেতৃত্বে অজ্ঞাতনামা প্রায় ১২ থেকে ১৫ জন সংঘবদ্ধ ব্যক্তি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এমাজ উদ্দীনের  ভোগদখলীয় বাঁশ ঝাড় প্রায় ৪০টি বাঁশ কেটে লুট করে। এ সময় তারা এমাজ উদ্দিনের পরিবারকে উদ্দেশ্যে করে  অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এমনকি বাঁশ কাঁটতে কেউ বাধা দিতে আসলে তাদেরও কেটে ফেলা হবে বলে হুমকি-ধমকি দেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, বাঁশ কাঁটার ঘটনায় মামলা হয়েছে। তিনি বলেন, আসামিদের মধ্যে এক জনকে আটক করা হয়েছে এবং বাঁকিদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট