1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 8:55 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তানোরে ব্যাবসায়ী ঐক্য পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত!

Reporter Name
  • Update Time : Thursday, May 11, 2023,
  • 280 Time View

 

 

তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন- টুটুল।

 

রাজশাহীর তানোর উপজেলা সদর গোল্লাপাড়া বাজার বনিক সমিতির অফিস কক্ষে তানোর উপজেলা ব্যাবসায়ী ঐক্য পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জানা গেছে আজ ১১-মে (বৃহস্পতিবার) দুপুর ১২-০০ মিনিটে তানোর উপজেলা সদর গোল্লাপাড়া বাজার বনিক সমিতির অফিস কক্ষে তানোর উপজেলা ব্যাবসায়ী ঐক্য পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

 

পবিত্র কোরান ও গীতা পাঠ অন্তে ঐক্য পরিষদের সভাপতি সারোয়ার জাহানের সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক প্রভাষক; রাকিবুল সরকার (পাপুল) এর সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তানোর থানার সৎ, বিনয়ী, সদালাপী, নিরহংকারী জনবান্ধব অফিসার ইনচার্জ, কামারুজ্জামান মিয়া। উক্ত সভায় তানোর উপজেলার মুন্ডুমালা বাজার, কৃষ্ণপুর বাজার, কৈল বাজার, কামারগাঁ বাজার, তালন্দ বাজার, তানোর থানার মোড় বাজার, সরনজাই বাজার, দরগাডাঙ্গাা বাজার, গোল্লাপাড়া বাজার সহ তানোর এর ১৮ টি বাজারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঐক্য পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে সম্যক অবগত হন এবং ধন্যবাদ ও সন্তুষ্টি প্রকাশ করেন। ঐক্য পরিষদের যে কোন বিষয়ে তিনি সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

 

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক; রাকিবুল সরকার (পাপুল) বলেন: ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সভ্যতার প্রাচীন কাল হতেই একটি দেশের সমাজ ও রাজনৈতিক কার্যক্রমে বনিক শ্রেণির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।আর তাই যে কোন দেশের বনিক সমাজ যদি সততা নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে ব্যাবসা পরিচালনা করেন, তবে একটি দেশের সমাজ ও রাজনৈতিক পরিস্থিতি উন্নত ও কল্যান কর হয়ে উঠবে। আর তাই বনিক সমাজের উচিত কেবলমাত্র মুনাফার দিকে না তাকিয়ে দ্রব্য মূল্যের উর্ধগতির এ বাজারে জনগনের জন্য নূন্যতম লাভে ব্যাবসা পরিচালনা করা।

তানোর উপজেলার সকল বনিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে আগামিতে বনিক শ্রেণির সার্বিক কল্যানে সবার সাথে আলাপ আলোচনা সাপেক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।তানোর উপজেলার প্রত্যেকটি বাজারের সমস্যা ও সম্ভাবনা ক্ষতিয়ে দেখে প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহণ করা হবে।

ঐক্য পরিষদের ক্যাশিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী ইব্রাহিম, ও ঐক্য পরিষদের, যুগ্ম-সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী মিলন মূহুরী এবার পবিত্র হজ্জব্রত পালনে সৌদি আরব যাওয়ায় তাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়।পরিশেষে দোয়া ও মুনাজাত অন্তে সবার দীর্ঘায়ু ও সুস্বাস্হ্য কামনা করে সভার কার্যক্রম সমাপ্ত করা হয়!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট