1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 2:26 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

তানোর এর দূর্নীতিবাজ ঘুষখোর দাম্ভিক ইউএনও পংকজ এর শাস্তি মূলক বদলি!

Reporter Name
  • Update Time : Wednesday, May 3, 2023,
  • 288 Time View

 

 

তানোর রাজশাহী প্রতিনিধি; জাকির হোসেন- টুটুল।

 

তানোর উপজেলার মানুষ কে বানর বলা তাচ্ছিল্য করা সেই দূর্নীতিবাজ ঘুষখোর দাম্ভিক (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের অবশেষে শাস্তি মূলক ডিমোসন/পদাবনতি করে বদলি করা হয়েছে।

 

তথ্য সূত্র মোতাবেক জানা গেছে যে, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে’

গণপ্রজাতন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ কতৃক ০২-০৫-২০২৩ ইং তারিখে স্বাক্ষরিত প্রজ্ঞাপন- মোতাবেক, বাংলাদেশ সিভিল সার্ভিস কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ তানোর, রাজশাহী কে শাস্তি মূলক ডিমোসন/পদাবনতি করে

সহকারী ভূমিসংস্কার কমিশনার, ভূমিসংস্কার বোর্ড এ” প্রেষণে বদলি করা হয়েছে।

 

এখবর জেনে তানোর এর জনমনে স্বস্তি নেমে এসেছে, বিতরণ করা হয়েছে মিষ্টি।

 

জানা গেছে, রাজশাহী জেলার তানোর উপজেলার সেই দূর্নীতিবাজ ঘুষখোর দাম্ভিক ইউ এন ও পংকজ চন্দ্র দেবনাথ তার বিতর্কিত, দূর্নীতি গ্রস্ত কর্মকান্ডে শাস্তিমূলক বদলীর নির্দেশ দিয়েছে উর্ধতন কতৃপক্ষ।

 

তানোরে তার সীমাহিন বিতর্কিত দূর্নীতি মূলক কর্মকাণ্ডের শাস্তি স্বরুপ তার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কেড়ে নিয়ে তাকে প্রেষনে ভূমি মন্ত্রণালয়ের ন্যাস্ত করা হয়েছে। তার ব্যাপক দূর্নীতি ও অনিয়ম তার চাকুরী কালে তানোরে ওপেন সিক্রেট ছিল। এ বিষয়ে তিনি স্হানীয় জনপ্রতিনিধি সহ, গন্যমান্য ব্যাক্তিদের মতামত কে সব সময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তার কর্ম কান্ডের প্রতিবাদ করলেই তিনি বলতেন এ জন্যই তানোর এর মানুষ বানর!

 

তার দূর্নীতি বিষয়ে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তানোর উপজেলা ব্যাবসায়ী ঐক্য পরিষদের সভাপতি, সাবেক সফল ছাত্র লীগ নেতা প্রভাষক মোঃ রাকিবুল সরকার পাপুল বলেন: এই (ইউএনও) তানোরে আসার পর হতে ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর বেনিয়াদের মত সাধারণ মানুষকে উৎপিড়ন, ও শোষন করেছে, তানোর গোল্লাপাড়া বাজারে, মুন্ডুমালা বাজার, দরগাডাঙ্গা বাজারের জায়গা বরাদ্দের নামে কোটি কোটি টাকা উৎকোচ নিয়ে ডিসিআর প্রদান করেছেন, কিন্তু কোন জায়গা বরাদ্দ না দিয়েই শত শত সাধারণ মানুষের রক্ত ঘাম ঝরানো অর্থ লোপাট করেছেন। উপজেলার বাপ দাদাদের আমলের জলাশয় যা এসএ,আরএস, সি.এস খতিয়ানে ও পুকুর আছে সেটা পুন খননে আবেদন করলে তিনি লাখ টাকা ঘুষ না দিলে তার অনুমতি দেননি। তানোর উপজেলার ৮১ টি ওয়ার্ডে বিসি আই সির সার ডিলার নিয়োগে ডিলার প্রতি ১লক্ষ টাকা ঘুষ নিয়েছেন যা সবাই জানে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পে বাড়ি প্রতি পঞ্চাশ হাজার টাকা করে উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ আছে, এর মাধ্যমে তিনি জননেত্রী শেখ হাসিনার একটি ঐতিহাসিক জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ কে বিতর্কিত করেছেন, তানোরে এসিল্যান্ড না থাকায় তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করতেন, এখানে একটি খারিজ কেসের ডিসিআর এর সরকারি টাকা লাগার কথা ১১৫০ সেখানে এদূর্নীতিবাজ ৬০৫০ টাকা প্রতি ডিসি আর দিতে সাধারণ মানুষের কাছ থেকে নিয়েছেন, প্রতিদিন গড়ে ৫০টি ডিসিআর তিনি সই করতেন। তার এহেন কর্মকাণ্ডে তানোরের মানুষ ত্যাক্ত বিরক্ত হয়ে প্রতিবাদ করলেই তিনি তানোরের মানুষ কে বানর বলে গালি দিতেন।আর এ দূর্নীতিবাজ ঘুষখোর দাম্ভিক ইউ এন ও অবশেষে শাস্তি মূলক বদলী হওয়ায় তানোরের সাধারণ মানুষ আজ আনন্দিত উৎফুল্ল। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার প্রতি বিনীত আবেদন এধরনের দূর্নীতিবাজ ঘুষখোর দাম্ভিক মানুষ যাতে আর এমন জরুরি জনগুরুত্বপূর্ণ পদে না আসতে পারে সে জন্য যথাযথ ব্যাবস্হা গ্রহণ করা হয়। আর আগামিতে তানোরে অতীতের মত দক্ষ চৌকস, বিনয়ী সদালাপী নিরহংকারী (ইউএনও) যাতে পদায়ন করা হয় সে বিনীত আবেদন রইল। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট