1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 30, 2026, 2:52 pm
Title :
‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার  তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: গাজীপুর মহানগর বিএনপি লালমনিরহাট আদিতমারীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১ লালমনিরহাটে কালীগঞ্জে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: গাজীপুর মহানগর বিএনপি

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026,
  • 69 Time View

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরে শক্তি প্রদর্শন ও রাজনৈতিক বার্তা দিল মহানগর বিএনপি।

 

রোববার দুপুরে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা রূপ নেয় বড় ধরনের নেতাকর্মীদের সমাগমে। সভা থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

 

মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। সভা পরিচালনা করেন সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।

 

বিএনপি নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। এ সময় নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।

 

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে দলের প্রস্তুতির ইঙ্গিত বহন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট