1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 10:49 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

তালতলীতে এশিয়ান টিভি‍‍র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : Saturday, January 21, 2023,
  • 301 Time View

 

 

 

হায়দার হাওলাদার

স্টাফ রিপোর্টার

 

দশ পেরিয়ে এগারো বর্ষে পদার্পন,সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ স্লোগানকে সামনে রেখে বরগুনার তালতলীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

গতকাল শুক্রবার (২০ জানুয়ারী) বিকালে বিসমিল্লাহ

চাইনিজ রেস্টুরেন্টে কফি হাউজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো.বেলাল হোসেন (সাংবাদিক)। এরপরে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি ও তালতলী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জলিল আহমেদ’র সভাপতিত্বে এবং রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক মো. জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান (মোস্তাক), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, তালতলী উপজেলা আ.লীগের ১ম যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, তালতলী থানার উপ-পরিদর্শক (এসআই) জনাব মাহবুব আলম,নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ড.কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।

 

এ সময়ে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তালতলী সাংবাদিক ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সভাপতি (দৈনিক দিগন্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও স্থানীয় দৈনিক স্বাধীন বাণী পত্রিকার প্রতিনিধি) আবুল হাসান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিয়াউল হক জোবায়ের (বরিশাল ক্রাইম) এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম,সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী (নয়া দিগন্ত), মিজানুর রহমান নাদিম (অন্যকন্ঠ) রিয়াজুল ইসলাম রাজুসহ (আমার সময়), শাহাদাৎ হোসেন (মানব কন্ঠ), জসিম উদ্দিন (আমার সংবাদ) মো.শাহিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট