1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 2:58 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

তাড়াশে ত্রিপল মার্ডারের প্রধান আসামি রাজিব গ্রেফতার 

Reporter Name
  • Update Time : Thursday, February 1, 2024,
  • 257 Time View

 

এস.এম.রুহুল তাড়াশী,

স্টাফ রিপোর্টার:-

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে মামা,মামী ও মামাতো বোনকে কুপিয়ে ও জবাই করে খুন করার ঘটনায় জড়িত ভাগ্নে রাজীব ভৌমিকের দায় স্বীকারোক্তি ।

 

নিহতরা হলেন তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার(৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

আজ ৩১ (ডিসেম্বর) বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল( বিপিএম পিপিএম বার) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে তাড়াশ থানায় বাদী হয়ে নিহত স্বর্ণা সরকারের বড় ভাই সুকমল চন্দ্র সাহা হত্যা মামলা দায়ের করেছেন।

এরই সূত্র ধরে সিরাজগঞ্জ জেলা পুলিশ, সিআইডি, পিবিআই, ডিবি ও তাড়াশ থানা পুলিশের একটি চৌকসদল ট্রিপল মার্ডারের সাথে জড়িত ভাগ্নে রাজিব ভৌমিককে আটক করে।

হত্যার সাথে জড়িত ভাগ্নে রাজীব ভৌমিক উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের বিশ্বনাথের ছেলে।

পুলিশের কাছে স্বীকারোক্তি জবানবন্দিতে রাজিব ভৌমিক জানান, নিহত মামা বিকাশ চন্দ্র সাহা ভাগ্নে রাজীব ভৌমিকের সঙ্গে মাছের খাদ্যের ব্যবসা করতেন ।

ভাগ্নে রাজিব ভৌমিকের ব্যবসার জন্য মামা বিকাশ সরকারে নিকট ২০ লক্ষ টাকা নেয়।

নিহত বিকাশ সরকার মূলধন সহ সমদয় টাকা ফেরত চাইলে ভাগ্নের সাথে সম্পর্কের অবনতি হয়।

এর জের ধরে গত ২৭শে জানুয়ারি বিকেল রাজিব বিকেলে মামার বাসায় আসে। মামা বাসায় না থাকায় সেই সুযোগে মামীকে কফি আনার জন্য বাহিরে পাঠায়। সেই সুযোগে মামাতো বোন পারমিতা সরকার তুশিকে হত্যা করে। মামি কফি নিয়ে বাসায় আসলে স্বর্ণা সরকারকে রড দিয়ে পিটিয়ে অজ্ঞান করে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত। পরে মামাকে মোবাইল ফোন দিয়ে বাসায় আসতে বলে। মামা বিকাশ সরকার বাসায় আসলে তাকে একই কায়দায় হত্যা করে। হত্যায় ব্যবহৃত রড ও হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট