মো:সুজন আহমেদ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
শুক্রবার (২৬ শে এপ্রিল) জুম্মার নামাজের পর ৩ঘটিকার দিকে আশুলিয়ার রুপায়ন মাঠে এলাকার সমস্ত মুসল্লিরা ও আশেপাশের সকল মুসলিমদের মধ্যে নামাজ আদায় হয়
ঢাকা জেলাধীন সাভার উপজেলায় পড়েছে প্রচণ্ড গরম। বেশ কয়েকদিন ধরে সাভারের তাপমাত্রা বেড়েই চলেছে।আর এই দিকে স্বস্তির বৃষ্টিরও মিলছে না। এই অবস্থায় আশুলিয়ার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই আশুলিয়ার ভাদাইল পবনারটেক জামগড়ার এলাকারবাসী পুরো বিশ্বজগৎ এর মালিক অসীম দয়ালু মহান আল্লাহ তায়ালার কাছে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি থেকে বাঁচার জন্য এবং স্বস্তির বৃষ্টির জন্য নামাজ আদায় করেন।
এসময় দুই রাকাত ইসতিসকার নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়।নামাজ শেষে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে রহমতের বৃষ্টির আশায় দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা
স্বেচ্ছাসেবক কাজে ছিলো
কাঠগোলাপ যুব সংগঠন সকল সদস্য বৃন্দ কাঠগোলাপ যুব সংগঠন এর উদ্যোগে হাজারো মুসল্লিদের মাঝে শরবত ও পানির ব্যবস্থা করেছিল