1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 8:41 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

তৃতীয় বিয়ে করেছেন শমী কায়ছার এক ব্যবসায়ী কে।

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2020,
  • 203 Time View

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম ঢাকা

রাজধানীর ইস্কাটনে শমী কায়ছারের বাসায় শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদকে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

তাদের বিয়ের কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন চয়নিকা চৌধুরী। শমী কায়ছারের সহকর্মীদের মধ্যে অভিনেত্রী তারিন, রিচি সোলায়মান, শামীমা তুষ্টি ও মডেল নোবেলসহ বেশ কয়েকজন তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়ছারের মেয়ে শমী কায়ছার অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পর এখন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) সভাপতি এবং এফবিসিসিআইর পরিচালক।

এটি শমী কায়ছারের তৃতীয় বিয়ে; এর আগে একজন ভারতীয় নাগরিক ও আরেকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তার বিয়ের খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে।

শমী কায়ছারের অভিনয়ে অভিষেক ঘটে নব্বই দশকের শুরুর দিকে। পরিচালক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যত দূরে যাই’-এ অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি পান তিনি।

পরে নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, অন্তরে নিরন্তরে, স্বপন, ঠিকানাসহ দর্শকপ্রিয় বহু নাটকে অভিনয় করেছেন শমী কায়ছার।

নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন শমী কায়ছার ধানসিঁড়ি প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তার শমী কায়ছার একজন জনপ্রিয় অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট