1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 2, 2026, 10:09 pm
Title :
সালথায় ১১ দলীয় জোটের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তেরখাদা বাঘাশিয়া খাল পুনঃ খনন কাজের উদ্ভোদন করেছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।  গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট শিবগঞ্জে পরিবেশ ছাড়পত্রহীন ৩৫ ইটভাটা, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও জনস্বাস্থ্য ফেনীতে আগাম বন্যা পরিস্থিতি জানাতে ডিজিটাল বোর্ড স্থাপন ফেনী রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান: তিনজনের কারাদণ্ড, মৎস্য আড়ত ও মাটিকাটার বিরুদ্ধেও ব্যবস্থা গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক কাতারে এনামুল ট্রেডিং অ্যান্ড হসপিটালিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি কাতারে এনামুল ট্রেডিং অ্যান্ড হসপিটালিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তেরখাদা বাঘাশিয়া খাল পুনঃ খনন কাজের উদ্ভোদন করেছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। 

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026,
  • 33 Time View

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সেচপ্রকল্প উন্নয়নের আওতায় আজ ০২রা মার্চ ২০২৬ সোমবার দুপুরে খুলনা জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে বাঘাশিয়া খালের (২.৫০ কিঃমিঃ) পূনঃ খননের উদ্ভোদন করেন খুলনা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। উদ্ভোদন শেষে পারহাজী গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শহীদ জিয়ার স্বপ্ন পুরন করতে হবে, খাল বিল নদী নালা জলাশয়ের উন্নতি করে কৃষির উন্নয়ন করতে হবে।রাস্তা উন্নয়নের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা করা হবে, বিভিন্ন জায়গায় মৎস্য অবমুক্ত করা হবে,দলীয়করণ মুক্ত করে সঠিক উপায়ে কৃষকদের মাঝে ধানের বিজ বিতরন করা হবে ।

এসময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার নির্বাহী কর্মকর্তা এবি এম সারোয়ার রাব্বি,তেরখাদা উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম নুরুন্নবী, বিএডিসির কর্মকর্তা মোঃ জামাল ফারুক, জেলা কৃষি কর্মকর্তা দীপঙ্কর বালা তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান,খুলনা জেলা বি এন পির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, তেরখাদা উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী,সদস্য রবিউল হোসেন, মান্নান সরদার,হাবিবুর রহমান ফকির,সাজ্জাদ হোসেন নান্টা, মধুপুর ইউনিয়ন বি এন পির আহবায়ক সাইফুল মোড়ল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট