1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পটুয়াখালীতে র‍্যাব-৮ এর টহল জোরদার। ন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পটুয়াখালী জেলায় র‍্যাব-৮ এর টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার শহরাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই টহল কার্যক্রম শুরু করা হয়।

 

র‍্যাব সূত্রে জানা গেছে, স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের নেতৃত্বে র‍্যাব-৮ এর একাধিক টিম পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, জনসমাগমপূর্ণ স্থান এবং নির্বাচন সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল পরিচালনা করে। নির্বাচনী পরিবেশ যাতে শান্তিপূর্ণ থাকে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।

এছাড়াও ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় মোবাইল টহল বাড়ানোর পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব সদস্যরা মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে।

এ বিষয়ে স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ও বরগুনা জেলায় নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র‍্যাব কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতির প্রয়োজনে মাঠ পর্যায়ে অভিযান অব্যাহত থাকবে।

 

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে মোট ৫১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২০৪টি ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ২৪৯টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং অবশিষ্ট ৬০টি ভোটকেন্দ্রকে সাধারণ হিসেবে বিবেচনায় রাখা হয়েছে।

এদিকে জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে পটুয়াখালী-২ ও পটুয়াখালী-৩ আসনে তুলনামূলকভাবে বেশি সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এসব আসনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও উঠে এসেছে, যা নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট