1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:54 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

তড়িঘড়ি করে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, বেঁচে আছে নবজাতক

Reporter Name
  • Update Time : Tuesday, October 17, 2023,
  • 358 Time View

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিটি জেনারেল হাসপাতাল ও কনসালটেশন সেন্টারে ভর্তির ১৫ মিনিট পর সিজারিয়ান অপারেশনের পর এক প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে বেঁচে আছে নবজাতক ছেলে সন্তানটি। ওই সেন্টারের ডা. মশিউর রহমান সাদিক ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমার অবহেলা ও তড়িঘড়ি করে অপারেশনের কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনার পর পরই হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত চিকিৎসকরা।

 

সোমবার (১৬ অক্টোবর) বিকালে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হাসপাতাল মোড়ে অবস্থিত সিটি জেনারেল হাসপাতাল ও কনসালটেশন সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত্যু প্রসূতির নাম তানিয়া বেগম (১৯)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া (বাগদা) গ্রামের মাহাবুর রহমানের স্ত্রী।

 

স্বজনরা জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে প্রসূতি তানিয়া বেগমকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত তার সিজারিয়ান করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। এরপর দুপুর পৌনে ২টায় তানিয়া বেগমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষন পর তার একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। এসময় রোগীর অবস্থা অবনতির কথায় জানায় চিকিৎসকরা। এক পর্যায়ে অপারেশন থিয়েটারে মৃত্যু হয় তানিয়া বেগমের। এ খবরে স্বজন ও এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠলে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় ডা. মশিউর রহমান সাদিক ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমা।

 

স্বজনদের অভিযোগ, তড়িঘড়ি করে সিজারিয়ান অপারেশন ও চিকিৎসকের অবহেলার কারণে মৃত্যু হয়েছে তানিয়া বেগমের। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. মশিউর রহমান সাদিক ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমার শাস্তির দাবি জানান স্বজনরা।

 

এরআগেও এই হাসপাতালে ভুল চিকিৎসার কারণে আরও তিন প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত হাসপাতালটি বন্ধের দাবি এলাকাবাসীর।

 

এদিকে, প্রসুতির মুত্যুর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখাসহ লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার।

 

অপরদিকে, ঘটনাটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সালিমা খাতুন।

 

তবে অভিযোগের বিষয়ে জানতে মুঠফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ডা. মশিউর রহমান সাদিক ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট