1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:52 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

থাইরয়েডের কারণে ওজন বেড়ে যাচ্ছে? খেতে পারেন যে তিনটি খাবার।

Reporter Name
  • Update Time : Friday, September 2, 2022,
  • 559 Time View

রোগা-পাতলা হওয়া বেশ কঠিন একটা বিষয়। যেমন পরিশ্রম করা জরুরি, তেমনি খাবারের ক্ষেত্রেও অনেক সচেতন থাকতে হয়। জিমে যাওয়া, বাড়িতে শরীরচর্চা করা, নিয়ম মেনে খাওয়াদাওয়া- এগুলি করতেই হবে।

 

চিকিৎসকরা বলছেন, অনেক সময়ে শারীরিক কোনো সমস্যা থাকলে চেষ্টা করেও ওজন কমতে চায় না। বিশেষ করে কারও যদি থাইরয়েডের সমস্যা থাকে, সে ক্ষেত্রে অনেক সময় চেষ্টা করলেও ওজন নিয়ন্ত্রণে আসতে চায় না। থাইরয়েড হলে বিপাকীয় হার কিছুটা কমে যায়। ফলে হজমের গোলমালের মতো কিছু কারণে ওজন বাড়তে থাকে। থাইরয়েড হলে বেশ কিছু খাবার আছে, যেগুলি খাওয়া যায় না। তবে কিছু খাবার থাইরয়েডে ভুগলেও ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। চলুন জেনে নেয়া যাক তেমন কিছু খাবারের তালিকা।

 

বাদাম

 

বাদামের মতো এমন স্বাস্থ্যকর খাবার খুব কম আছে। সেলেনিয়াম, জিঙ্ক সমৃদ্ধ বাদাম থাইরয়েডের সমস্যায় অনায়াসে খেতে পারেন। থাইরয়েডে খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে না রাখতে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়।

 

ডিম

 

থাইরয়েডে ডিম খাওয়া যায় না- অনেকেই মনে এমন ধারণা পোষণ করেন। চিকিৎসকরা বলছেন, ডিম খেলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাদামের মতো ডিমেও রয়েছে সেলেনিয়াম, জিঙ্ক। থাইরয়েড রোগীর জন্য ডিম কিন্তু আদর্শ খাবার হতে পারে।

 

সবুজ শাকসবজি

 

শরীর সুস্থ রাখতে শাকসবজির কোনো বিকল্প নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন খাবারের তালিকায় শাকসবজি রাখার কথা বলে থাকেন চিকিৎসকরা। ভিটামিন, মিনারেলস এবং আরও অন্যান্য উপকারী পুষ্টিগুণ সমৃদ্ধ শাকসবজি নিয়ন্ত্রণে রাখে থাইরয়েডের সমস্যাও। শরীরে থাইরয়েড বাসা বাঁধলে, বেশি করে শাকসবজি খাওয়ার কথা বলে থাকেন চিকিৎসকরা। এতে থাইরয়েডের মাত্রা এবং ওজন দুটিই নিয়ন্ত্রণে থাকবে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট