1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 12:09 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

দক্ষিন অন্চলে বারি বৃস্টিতে নিন্মঅন্চ প্লাবিত জনদুরভোগের সৃস্টি।

Reporter Name
  • Update Time : Tuesday, September 22, 2020,
  • 227 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালসহ দক্ষিণাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রবিবার রাত থেকে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলসহ অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

এদিকে লঘুচাপের কারণে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রুবেল জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রবিবার দুপুর থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত বরিশালে ৫৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কোনও কোনও সড়কে পানি জমায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

লঘুচাপের কারণে বরিশালসহ উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় আরও বৃষ্টিসহ ভারী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমূহ বিপদের আশঙ্কায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে থেকে মাছ ধরতে বলা হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির কারণে নগরীর নিম্নাঞ্চলসহ বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরীর বাসিন্দারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট