1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:18 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ নেতা সুমন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, October 6, 2025,
  • 297 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী সুমন মেজরকে (অব.) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৬ অক্টোবর) ভোর রাতে মডেল থানা পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দাউদকান্দি উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান এবং কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার বড় ছেলে। তিনি দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দিতে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ ৪টি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী সুমন। তিনি রাজধানীর গুলশানে অবস্থান করছেন এ খবর পেয়ে মডেল থানা পুলিশ ঢাকায় যায়। পরে গুলশান পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। আটকের পর রাতেই তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয়েছে।

তাকে আজ সোমবার কুমিল্লা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনটি হত্যাসহ চারটি মামলার আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে রবিবার দিবাগত রাতে ঢাকার গুলশান পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরের মধ্যে তাকে সব মামলার কাগজপত্রসহ কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট