1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 12:38 am
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

দুই স্বামী কে নিয়ে সংসার করার অভিযোগ।

Reporter Name
  • Update Time : Thursday, December 31, 2020,
  • 210 Time View

মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নিলুফা ইয়াসমিন নামে এক নারীর বর্তমানে দুই স্বামীর সাথে সংসার করছেন। নিলুফা ইয়াসমিন এর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় । এ ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ গ্রামে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী স্বামী শহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রীকে ফেরত পেতে সহায়তা কামনা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

মৃ’ত বাচ্চু মাতব্বারের মেয়ে নিলুফা ইয়াসমিন উপজেলার নওগাঁ গ্রামের বাসিন্দা। দীর্ঘ ১৫ বছর পূর্বে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চাঁন্দরা গ্রামের মৃত হাজী শফিজুদ্দিনের ছেলে ও কালিয়াকৈর পৌরসভার কাউন্সিলর মো: সাইফুল ইসলামের ছোট ভাই মো: মফিজুল ইসলামের সাথে বিয়ে হয়।

মো: শহিদুল ইসলাম বাড়ি সাটুরিয়া উপজেলার কাওন্নারা গ্রামে। শহিদুল ইসলামের সাথে নিলুফা ইয়াসমিনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে মো: শহিদুল ইসলাম এর সাথে পরকীয়া সম্পর্কের কারণে গত বছরের ১৭ই মার্চ তারিখে নিলুফা ইয়াসমীন প্রথম স্বামী মফিজুল ইসলামকে তালাক দেয়। একই বছরের বছরের ১১ জুলাই শহিদুল ইসলামকে কাজী অফিসে রেজিস্টার করে বিয়ে করেন।

নিলুফা ইয়াসমিন এক বছর দ্বিতীয় স্বামী শহিদুলের ঘর সংসার করার পর একপর্যায়ে শহিদুলকে তালাক না দিয়ে পুনরায় প্রথম স্বামী মফিজুল ইসলামের ঘর সংসার করছে বলে অ’ভিযোগ ওঠে। বর্তমানে নিলুফা ইয়াসমীন দ্বিতীয় স্বামী শহিদুলের সাথে কোন সম্পর্ক রাখছেন। দ্বিতীয় স্বামী ফিরে পেতে চেষ্টা চালাছেন।

প্রথম স্বামী মফিজুল ইসলাম এর সাথে নিলুফা ইয়াসমীন এখন সংসার করছেন। এ বিষয়ে নিলুফারের দ্বিতীয় স্বামী মো: শহিদুল ইসলাম জানান, আমার বিয়ে করা স্ত্রী আমাকে তালাক না দিয়েই আমার নামে মি’থ্যা মামলা দিয়ে অন্য পুরুষের ঘর করছে।

প্রথম স্বামী মফিজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। মফিজুলের বড় ভাই সাংবাদিকদের বলেন, ছোট ভাইয়ের স্ত্রীর একটা দু’র্ঘটনা হয়েছিল। দ্বিতীয় স্বামী মো: শহিদুল ইসলামকে তালাক দিয়ে সেই সমস্যার সমাধান করা হয়েছে। এখন এ বিষয়ে আর কোন সমস্যা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট