1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 7:50 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত গাজীপুর-৫ গড়তে আমরা প্রস্তুত

Reporter Name
  • Update Time : Friday, December 5, 2025,
  • 348 Time View

 

খায়রুল হাসান

 

মো: হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. খায়রুল হাসান বলেছেন, যারা আমাকে ভোট দেবে তারা যেমন নিরাপদ থাকবে, যারা দেবে না তারাও ঠিক তেমনই নিরাপদ থাকবে, শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার এমন অঙ্গীকার ও জামায়াতের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ এমন মন্তব্য করেছেন।

 

শুক্রবার সকালে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

“চলো একসাথে গড়ি গাজীপুর-৫”—এই স্লোগানে পূবাইল থানা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে জনতার ঢল নামলে পুরো এলাকা রূপ নেয় জনস্রোতে।

 

কর্মী সভায় পূবাইল থানা জামায়াতের আমীর আশরাফ আলী কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল করিম ভূইয়া ও সঞ্চালনায় ছিলেন নায়েবে আমীর এ্যাডভোকেট শামীম মৃধা।

 

প্রধান আলোচক খায়রুল হাসান তার বক্তব্যে বলেন, জামায়াত নিছক রাজনৈতিক দল নয়, ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলেও জনকল্যাণে আমরা অতীতেও কাজ করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। তিনি দাবি করেন—জামায়াতের মন্ত্রীরা অতীতে দুর্নীতিমুক্ত প্রশাসনের নজির স্থাপন করেছিলেন।

 

গাজীপুর-৫ এর করুণ অবকাঠামোগত বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন, আমি নিজে ৫৭টি গ্রাম ঘুরেছি।রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ। ক্ষমতায় গেলে মানুষকে বলার সুযোগ না দিয়েই উন্নয়ন করে দেখাবো।

 

তিনি আরও বলেন, দূরপাল্লার মানুষদের জন্য ব্যস্ত সড়ক দ্রুতগামী হলেও স্থানীয়রা ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকে—এ অভিযোগ তুলে তিনি জানান, সড়কটি ফোরলেন করার দাবিতে তাদের মানববন্ধন ও আন্দোলন চলমান।

 

সম্মেলনে মহানগর, জেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পুরো অনুষ্ঠানজুড়ে কর্মীদের উদ্দেশে বারবার উচ্চারিত হয়েছে,দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত গাজীপুর-৫ গড়তে আমরা প্রস্তুত।

 

সবশেষে এমপি প্রার্থী খায়রুল হাসানের দৃঢ় কণ্ঠে উচ্চারিত এই বার্তা উপস্থিত জনতার মাঝে নতুন উদ্দীপনা ছড়ায়—

ভয় করিনা দাপটে, জবাব দেব বেলটে—জামায়াতের হাতেই নিরাপদ আগামী বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট