1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 11:36 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

দূর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যমূলক সকল ব্যবস্থা ভেঙে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই,জামায়াতে ইসলামি সমর্থিত ১১ দলীয় প্রার্থী। 

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026,
  • 133 Time View

 

আঃ মান্নান( স্টাফ রিপোর্টার) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ১১দলীয় নির্বাচনী জোটের “দেওয়াল ঘড়ির” ঐক্যবদ্ধ প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন দিঘলিয়া ও তেরখাদা উপজেলার (আংশিক) আজ ৩১-শে জানুয়ারী ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগ কালে দক্ষিণ মোকামপুর উঠান বৈঠক (মহিলা ও পুরুষ), মধুপুর ও গাজীরহাট ইউনিয়নের যৌথ উদ্যোগে উলামা সমাবেশ, কোলাবাজার গনসংযোগ ও প্রচার মিছিল,পারহাজীগ্রাম উঠান বৈঠক (পুরুষ ও মহিলা), লস্কারপুরে উঠান বৈঠক, মোকামপুরে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা ও বৈঠককালে ১১দলীয় ঐক্যবদ্ধ জোটের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, বাংলাদেশ স্বাধীনের পর যারা ক্ষমতায় এসেছে তারা দেশের উন্নয়নে কাজ করার পরিবর্তে নিজেদের ভার্গের পরিবর্তন ঘটিয়েছে। দূর্নীতি মুক্ত,ইনসাফ পূর্ণ দেশ গঠন, ন্যায়- বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার নিশ্চিতকরণ, হিন্দু-মুসলিম সকলের সম- অধিকার নিশ্চিত করার জন্য এবং দূর্নীতি, চাদাবাজি, অন্যায়, অত্যাচার,জুলুম বন্ধের জন্য আগামী নির্বাচন হবে একটি পরিবর্তনের নির্বাচন।

ইসলামী শক্তি ও দেশপ্রেমিক জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ দলগুলোর ১১দলীয় জোট মনোনীত প্রার্থীদেরকে বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক দূর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যমূলক সকল ব্যবস্থা ভেঙে ইনসাফপূর্ন সমাজ প্রতিষ্ঠা করতে চাই। খুলনা-৪ আসন তথা রূপসা-তেরখাদা-দিঘলিয়ার এই অবহেলিত জনপদের নেতৃত্বে যারা এসেছে তারা কখনোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং এই জনপদে চাঁদাবাজি, মাদক আর জলুমের আখরা গড়েছিলো!

আমি জনগনের কাছে ওয়াদা করতে চাই আমি আপনাদের শাসক নয় সত্যিকার সেবক হতে চাই।

এবং আমার প্রাণের এই জনপদের সকল বৈষম্য দূর করে স্মার্ট ও মডেল খুলনা-৪ গড়তে সকলের সমর্থন ও সহযোগিতা চাই।

 

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম খুলনা জেলা নায়েবে আমির

মাওলানা কবিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দীম, রুপসা উপজেলার ৩-বার এর সফল ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ জোবায়ের, মাওলানা আব্দুর রহমান, খেলাফত মজলিস তেরখাদা উপজেলার সভাপতি মাঃ আব্দুল কাদের,বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রুপসা উপজেলা জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া উপজেলা সভাপতি মিজানুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মাহমুদ, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ জিহাদী, এনসিপির ফাহাদ গাজী,শামিম হাওলাদার, সোহান শেখ, ইসরাফিল, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট